কাশেম মৃধা, হিজলা (বরিশাল):
প্রকাশ: ১৯:১৮, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১, ১৭ নভেম্বর ২০২৬
রাজনৈতিক পটভূমি ও উত্থান
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার আমলের শুরুর দিকে তিনি বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরি নেন। ওই সময়ে তিনি বিদ্যালয়ের চাকরির পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানদের বিভিন্ন বরাদ্দের গম ও চাল স্বল্পমূল্যে কিনে ব্যবসা করতেন।
এছাড়া তার চাচা, ধুলখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মকবুল হোসেন দপ্তরির সহচর হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে যাতায়াত শুরু করেন। সময়ের পরিক্রমায় তিনি যুবদলে যোগ দেন। পরবর্তীতে হিজলা উপজেলা বিএনপি অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হলে তিনি একটি বিশেষ পক্ষের অনুসারী হন এবং একপর্যায়ে দলের গুরুত্বপূর্ণ পদ হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান বলে অভিযোগ রয়েছে।
আঙুল ফুলে কলাগাছ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
দলের পদ পাওয়ার পর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, রাতারাতি কোটিপতি বনে যাওয়া আলতাফ হোসেন খোকন বর্তমানে হিজলার সকল মাছঘাট এবং চরাঞ্চলের শত শত একর খাস জমি দখল করে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী 'বোবা রতন' ও চিহ্নিত ভূমিদস্যু-বালুখেকো জাকির শিকদারের সঙ্গে হাত মিলিয়ে তিনি চরাঞ্চলের মানুষের গরু-ছাগল ও সাধারণ মানুষের জমিজমা ও নগদ অর্থ লুটপাট করেছেন বলে জোরালো অভিযোগ রয়েছে।
প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট রাজত্ব
বর্তমানে হিজলা উপজেলার পুরো প্রশাসনিক ব্যবস্থা তার ইশারায় পরিচালিত হয় বলে অভিযোগ নেতাকর্মীদের। ৪-৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করে তিনি গোটা উপজেলা নিয়ন্ত্রণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, প্রকৌশলী অফিস, পিআইও অফিস, সমাজকল্যাণ অফিস, জনস্বাস্থ্য অফিস, যুব উন্নয়ন অফিস ও খাদ্য অধিদপ্তরসহ প্রায় প্রতিটি সরকারি দপ্তর তার সিন্ডিকেটের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ উঠেছে।
ত্যাগীদের মূল্যায়নহীনতা ও রাজনীতি বিমুখতা
একজন বিদ্যালয়ের সাবেক দপ্তরির নিয়ন্ত্রণে পুরো উপজেলা বিএনপি ও প্রশাসন পরিচালিত হওয়ায় হিজলার নির্যাতিত, নিপীড়িত ও দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। দলের এই দুর্দিনে ত্যাগী, পরীক্ষিত ও শিক্ষিত রাজনীতিকরা কোণঠাসা হয়ে ঘরমুখী হয়ে পড়েছেন। অনেকের মাঝেই তৈরি হয়েছে চরম রাজনীতি বিমুখতা।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা
হিজলা উপজেলার সাধারণ বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা প্রশ্ন তুলেছেন—যেখানে ত্যাগী ও আদর্শবান নেতারা অবমূল্যায়িত হচ্ছেন, সেখানে বিতর্কিত ও সুবিধাবাদী চরিত্রের লোকদের মাধ্যমে দল চলতে পারে না। ভূমিদস্যু ও জলদস্যু হিসেবে পরিচিত আলতাফ হোসেন খোকন দপ্তরির হাত থেকে হিজলা উপজেলা বিএনপিকে রক্ষার জন্য দলের হাইকমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
শীর্ষ সংবাদ: