একরামুল করীম
প্রকাশ: ২১:০০, ১৮ নভেম্বর ২০২৬
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব বলেন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া প্রয়োজন।
স্মরণসভায় বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।
বক্তারা শহীদ বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় বোমা হামলার বিষয়টি উল্লেখ করেন।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি শহীদ দুই বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পাশে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দুই বিচারকের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
শীর্ষ সংবাদ: