‎হিজলায় বিএনপির নাম ভাঙ্গিয়ে বালুখেকো মহসীনের ভয়ংকর লুটপাট

কাশেম মৃধা ‎

প্রকাশ: ১৯:৩২, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪০, ৯ নভেম্বর ২০২৬

‎হিজলায় বিএনপির নাম ভাঙ্গিয়ে বালুখেকো মহসীনের ভয়ংকর লুটপাট

‎উপদেষ্টা সাখাওয়াতের ভাই সোহরাবের দাপট আর রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে হিজলাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বালুখেকো মহসীন শিকদার! তার নিজস্ব বাহিনীর ভয়ে থমথমে পুরো এলাকা। বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আর নদী ধ্বংস করে কোটি কোটি টাকা কামানোর মহসীনের তাণ্ডবে এখন অতিষ্ঠ হিজলাবাসী।

‎আওয়ামী লীগ সরকারের পতনের পর হিজলা ও মেহেন্দীগঞ্জে নদী, মাছঘাট, চর আর লঞ্চঘাট দখলের লুটের মহোৎসব শুরু হয়েছে। উপদেষ্টা সাখাওয়াতের ভাই সোহরাবের অদৃশ্য ক্ষমতায় বিআইডব্লিউটিএকে বাধ্য করা হয়েছে তাদের দেখানো জায়গায় বালু ফেলতে।

‎বিআইডব্লিউটিএ-এর নদী পুনর্খনন প্রকল্পের বালু নির্দিষ্ট স্থানে না ফেলে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসীন ও তার সিন্ডিকেট রাতের আঁধারে আরও ড্রেজার বসিয়ে মেঘনা নদী কেটে জোর করে সাধারণ মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও পুকুর ভরাট করছে—যার স্পষ্ট অডিও প্রমাণ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে এসেছে।

‎ বাংলামটরের চ্যানেল ও খাল আটকে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা চলার কারণে নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

‎স্থানীয়রা জানায়, যার একসময় কিছুই ছিল না, ৫ আগস্টের পর সেই মহসীন লঞ্চ ব্যবসার সূত্র ধরে রাতারাতি বনে গেছে কোটিপতি! বালুর টাকায় নির্বাচন করার স্বপ্নে মশগুল মহসীনকে বিশৃঙ্খলার অভিযোগে আর্মিতে দু-দুইবার মারধর করলেও তার স্বভাব বদলায়নি ।

‎ দলীয় নির্দেশ তো দূরে থাক, সিনিয়র বিএনপি নেতাদেরও সে তোয়াক্কা করে না। এমনকি সুযোগ বুঝে সম্প্রীতি এক বিএনপি নেতার ইটের ভাটাও জবরদখল করেছে মহসীন। জেলা প্রশাসকের দপ্তরে সাধারণ মানুষ লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি, উল্টো দিনরাত হয়রানি ও ভিটেমাটি হারানোর ভয়ে তারা দিশেহারা ভুক্তভোগীরা ।

‎স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দলীয় ভাবমূর্তি নষ্ট করা এই বালু মাফিয়ার বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছে পুরো হিজলা। যেকোনো মুহূর্তে সংক্ষুব্ধ জনতা ও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা রাস্তায় নেমে মহসীনকে গণপিটুনি দিয়ে হিজলাছাড়া করতে পারে!

তবে এসব বিষয়ে জানতে অভিযুক্ত মহসীনকে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।

‎দর্শক পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত, চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে,,

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন