ময়মনসিংহ সদর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪২, ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে শম্ভুগঞ্জ পুরাতন গরুর হাট এলাকায় রাজ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে এসব ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় ভবনটি থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়।
তবে কে বা কারা এসব ককটেলসদৃশ বস্তু সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তদন্ত চলমান রয়েছে।
শীর্ষ সংবাদ: