নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫২, ১৯ নভেম্বর ২০২৬

নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ মানুষের অরাজনৈতিক ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবা ও বক্তব্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, দেশের কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন