নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৪, ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার রায়হান আলী রাজশাহী জেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে রাজশাহীগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে যাত্রীবেশে মাদক বহন করছিলেন।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে মাদক পাচারের তথ্য পায় ব্যাটালিয়নের সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় রায়হানকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি কার্টনের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার রায়হান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: