চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫০, ২১ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি পুরোনো স্মার্টফোনও জব্দ করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজার এলাকার যাত্রীছাউনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, ইসলামপুর বাজারের যাত্রীছাউনিতে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হোসেন।

এসআরবি জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন