নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬, ২০ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার ঝিলংজা লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ফারুক কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৫ মে বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ফারুক তার আপন ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত পলাতক আসামি ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার ফারুক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে।
এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: