নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৮, ২১ নভেম্বর ২০২৬
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল পৌনে ৭টার দিকে জামালপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-রৌমারী সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেয় এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের রৌমারীগামী নুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে বাসের যাত্রী জয়নাল আবেদীনকে আটক করা হয়।
পরবর্তী সময়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে বাসের লকারে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তার জয়নাল আবেদীনের বাড়ি গাইবান্ধা জেলায়। এসআরবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: