নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪২, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সংলাপ শুরু হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, শেখ হাসিনার রায় বাস্তবায়নের বিষয়টি আলোচনায় তুলে ধরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শীর্ষ সংবাদ: