কুয়েত প্রতিনিধি: আহমেদ রবিন
প্রকাশ: ১৬:০৮, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৬, ২৩ নভেম্বর ২০২৬
জীবিকার তাগিদে কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন লাখ লাখ বাংলাদেশি। প্রবাসজীবনে নানা প্রতিকূলতার পাশাপাশি অসুস্থ হলে অনেক বাংলাদেশিকে পড়তে হয় নতুন এক সমস্যায়—ভাষাগত জটিলতা। বিদেশের হাসপাতাল কিংবা ক্লিনিকে গিয়ে স্থানীয় চিকিৎসকদের কাছে নিজেদের শারীরিক সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরতে না পারায় অনেক সময় চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তির শিকার হন তারা।
প্রবাসী বাংলাদেশিদের এই সমস্যার কথা বিবেচনায় নিয়ে অনলাইনে মাতৃভাষা বাংলায় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের চিকিৎসক ডা. তাওসিফুর রহমান (এমবিবিএস, ঢাকা; জেনারেল ফিজিশিয়ান)।
তিনি তাঁর উদ্যোগ ‘হেলথ তরী (Health Tori)’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের অনলাইনে চিকিৎসাসেবা ও প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ দিচ্ছেন।
এই সেবার আওতায় প্রবাসীরা ঘরে বসেই ভিডিও অথবা অডিও কলের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন। বাংলায় নিজেদের শারীরিক সমস্যা, রোগের ইতিহাস ও উপসর্গ বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও ডিজিটাল প্রেসক্রিপশন গ্রহণ করতে পারছেন। প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধের প্রাপ্যতা ও স্থানীয় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশের ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন।
ডা. তাওসিফুর রহমান বলেন, “চিকিৎসা শুধু একটি পেশা নয়; এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও বিশ্বাসের এক অনন্য বন্ধন। প্রবাসের মাটিতে আমাদের ভাই-বোনেরা যেন ভাষাগত সমস্যার কারণে স্বাস্থ্যসেবা গ্রহণে বাধার মুখে না পড়েন, সেটিই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, প্রত্যেক প্রবাসী নিজের পরিবারের সদস্যের মতো আন্তরিকতা, সম্মান ও মানবিকতার সঙ্গে চিকিৎসা-পরামর্শ পান।”
তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে দেশের চিকিৎসকদের যোগাযোগ আরও সহজ করাই ‘হেলথ তরী’র অন্যতম উদ্দেশ্য।
প্রবাসে অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে যোগাযোগ করে এই সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে জরুরি বা জীবন-সংকটাপন্ন অবস্থায় অনলাইন পরামর্শের পরিবর্তে নিকটস্থ হাসপাতাল বা জরুরি বিভাগে সরাসরি চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যোগাযোগ ও অ্যাপয়েন্টমেন্ট
ফোন: +880 1842-473545
WhatsApp: +880 1533-770955
Health Tori — প্রবাসে থেকেও চিকিৎসকের সঙ্গে কথা বলুন মাতৃভাষা বাংলায়।
শীর্ষ সংবাদ: