সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মো: রেদোয়ান কবির রিফাত : সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ১৬:০৪, ২৩ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শাকিল জমাদ্দার নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্র দুই বছর বয়সী একটি সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, পৃথিবীতে আসার পর নিজের সন্তানকে একবারের জন্যও দেখে যেতে পারেননি 

 গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শাকিল জমাদ্দার। তাঁর পিতার নাম শফিকুল ইসলাম জমাদ্দার।শাকিলের গ্রামের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামে। জীবিকার তাগিদে দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসে বসবাস করছিলেন তিনি।

পারিবারিক সূত্রের জানা যায় শাকিল ছিলেন বিবাহিত। তাঁর ঘরে রয়েছে মাত্র দুই বছর বয়সী একটি পুত্রসন্তান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিজের সন্তানকে একবারের জন্যও চোখে দেখার সৌভাগ্য হয়নি তাঁর। বর্তমানে তাঁর মরদেহ কাসিমিয়া হাসপাতালে রাখা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবনের ইতি ঘটল এক হৃদয়বিদারক পরিণতিতে। দেশে অপেক্ষায় স্বজনেরা। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন