শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ১৭:৫৯, ২৪ নভেম্বর ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান বগুড়ায় শুটিং করতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার মমইন (Momo Inn) এলাকায় অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালের ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তার এই আকস্মিক মৃত্যুতে দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শীর্ষ সংবাদ: