বাকেরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৮:০৬, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
আয়োজক মুহাম্মদ রাজিব হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ। একটি গাছ যেমন আগামীর পরিবেশকে সুরক্ষিত রাখে, তেমনি একটি বই আলোকিত ভবিষ্যৎ গড়ার পথ দেখায়। এই ভাবনা থেকেই বৃক্ষরোপণ ও বই বিতরণের সমন্বয়ে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার প্রসারে রাজিব হোসেনের এ উদ্যোগকে একটি ইতিবাচক সামাজিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
মুহাম্মদ রাজিব হোসেন বলেন, পরিবেশের সুরক্ষা এবং শিক্ষার প্রসারে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি সবুজ ও শিক্ষিত সমাজ গঠনে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মুহাম্মদ রাজিব হোসেন ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
শীর্ষ সংবাদ: