অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল

​নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৭:১৬, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮, ২৪ নভেম্বর ২০২৬

অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় জাতীয় পত্রিকা ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ২০২৬ সালের বাংলাদেশের সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল।

​সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ সারাদেশের প্রতিনিধিদের পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান এবং নিয়মিত কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করে।

এই অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মহোদয়সহ পত্রিকাটির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমার পেশাগত দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও চরভদ্রাসন তথা ফরিদপুরের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
​এদিকে, মোস্তফা কামালের এই সাফল্যে স্থানীয় সাংবাদিক মহল, সুশীল সমাজ এবং চরভদ্রাসনবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন