নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২, ২৫ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬.৪০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং সাকিনস্থ ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে WFPA অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরি ওয়ানশ্যুটার গান, ০১ রাউন্ড গুলি ও ০১ রাউন্ড গুলির খোসাসহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১। হাবিবুর রহমান (৩৭), ২। রহমত উল্লাহ (২৩), উভয়ের পিতা-আব্দুল জলিল, মাতা-ছালেহা বেগম, ৩। মো: রমিজ (১৮), পিতা-মো: ইউসুফ, মাতা-মনোয়ারা বেগম (সকলের স্থায়ী ঠিকানা: কানজরপাড়া, ৫ নম্বর ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার)।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: