খুলনা প্রতিনিধি:
প্রকাশ: ১১:২০, ২৫ নভেম্বর ২০২৬
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় হোসেন (২৪)। তিনি ঝিনাইদহ সদর থানার ৯নং পোড়াহাটি এলাকার মোঃ সাহেব হোসেনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে সদর থানার পোড়াহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয় এবং তার বসতঘরের খাটের নিচ থেকে ২০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ বিষয়ে সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: