সোনাইমুড়ী পৌর- ইউনিয়ন ভূমি অফিসে ভাড়ায় লোক নিয়োগ!

নোয়াখালী প্রতিনিধি:

প্রকাশ: ০৯:৫৮, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২, ২৫ নভেম্বর ২০২৬

সোনাইমুড়ী পৌর- ইউনিয়ন ভূমি অফিসে ভাড়ায় লোক নিয়োগ!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পৌর ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ইতিপূর্বে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে উপজেলা ভূমি অফিসে দালাল প্রবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।এখন অভিযোগ উঠেছে নিয়োগবহিভূত ভাড়া লোক দিয়ে সরকারী কাজ করানোর হচ্ছে এইসব অফিসে।  

বুধবার সরেজমিনে গেলে পৌর ভূমি অফিস,বজরা ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখা যায়। 

অভিযোগ উঠেছে,ভূমি অফিসের নামজারি খতিয়ানের প্রতিবেদন,খাজনা আদায়,খতিয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে এসব লোকজন দিয়ে। সংশ্লিষ্ট তহসিলদার এদের মাধ্যমেই ঘুষ লেনদেন করে থাকেন।সোনাইমুড়ী পৌর ভূমি অফিসের চেয়ার টেবিলে বসে কম্পিউটারের কাজ করছেন তহসিলদার মাইনুদ্দিনের ছেলে মিরাজ ও তার নিয়োগকৃত মনির নামে এক যুবক।দীর্ঘ দুই বছর ধরে তার ছেলে ও ওই যুবক কম্পিউটারে ভূমি অফিসের সকল কাজকর্ম করে থাকে। বিনিময়ে সেবা প্রার্থী দের কাছ থেকে অর্থ নিয়ে থাকে। জমির খাজনা দিতে গেলে ১২০ টাকার রিসিট দিয়ে ১০০০ টাকা নেন তহসিলদার মাইনুদ্দিনের ছেলে মিরাজ।তহসিলদারের ছেলে দীর্ঘদিন ধরে এই অফিসে বসে তার পিতার ঘুষের টাকা নেন বলে জানান ভুক্তভোগী হাজী বেলায়েত হোসেন।

বজরা ইউনিয়নের তহশিলদার জহির উদ্দিনের ছেলে তাসকিন দীর্ঘ এক বছর ধরে ভূমি অফিসে কম্পিউটার অপারেটর কাজ হিসেবে কাজ করছেন। তার কোন নিয়োগ না থাকলেও প্রতিদিন সকাল ৯ টায় এসে বিকেল ৫ টায় যায়। সেই কম্পিউটারে ভূমি অফিসের সকল কার্যক্রম করে থাকে বলে জানান কয়েকজন সেবা প্রার্থী। 

ভূমি অফিসের সেবা প্রার্থীরা জানিয়েছেন, পৌর ভূমি অফিসসহ ৮টি ইউনিয়ন ভূমি অফিসে ভাড়া লোক দিয়ে চলছে কার্যক্রম। এসব ভাড়া লোকেরা ভূমি অফিসে আগত দের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে থাকে। 

সোনাইমুড়ী পৌর তহশিলদার মাইনুদ্দিন বলেন,তিনি তার ছেলে ও এক যুবককে অফিসে কাজ করতে রেখেছেন। তাদের পারিশ্রমিক তিনি দিয়ে থাকেন। বিষয়টি জেলা প্রশাসক ও এসিল্যান্ড জানেন। 

সোনাইমুড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জসীমউদ্দীন বলেন,সুনির্দিষ্ট অভিযোগ পেলে জানান, ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন