বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশ: ২২:২৭, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৭টি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছিল। পরে সুযোগ বুঝে এসব বালু চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাচার করা হতো।
এ বিষয়ে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: