বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৬, ২৫ নভেম্বর ২০২৬
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর-গজালিয়া সড়কের একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। ভারী যন্ত্রপাতি বহনকারী একটি চলন্ত ট্রাক পারাপারের সময় অতিরিক্ত ভারে সেতুটি ধসে পড়ে।'
বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে নাজিরাম ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনের সেতুটিতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা এক্সক্যাভেটরটি উল্টে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।'
স্থানীয়রা জানান, ট্রাকটিতে করে একটি এক্সক্যাভেটর পরিবহন করা হচ্ছিল। সেতু অতিক্রম করার সময় অতিরিক্ত ওজন বহন করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।' সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।'
শীর্ষ সংবাদ: