মো: রেদোয়ান কবির রিফাত : সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০০:০১, ২৭ নভেম্বর ২০২৬
দুবাই মানেই সম্ভাবনার হাতছানি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই আসছেন অসংখ্য কর্মপ্রত্যাশী মানুষ। নির্মাণ, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন, সেলস, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে রয়েছে কাজের সুযোগ।তবে চাকরির বাজারে প্রতিযোগিতাও কম নয়। নিয়োগদাতারা এখন শুধু কর্মী নয়, অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজের উপযোগী প্রার্থীদের বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক নিয়োগসংক্রান্ত তথ্যেও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। তবে এই সুযোগের কতটা পাচ্ছেন বাংলাদেশিরা,তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
প্রবাসীদের বক্তব্য:দুবাইয়ে কর্মরত বাংলাদেশিদের সঙ্গে কথা বললে উঠে আসে নানা অভিজ্ঞতা। কেউ পেয়েছেন কাঙ্ক্ষিত চাকরি, আবার কেউ দীর্ঘদিন চেষ্টা করেও পাচ্ছেন না উপযুক্ত কর্মসংস্থান। বিশেষজ্ঞদের মতে, চাকরির বাজারে টিকে থাকতে ইংরেজি ভাষার দক্ষতা, কম্পিউটার জ্ঞান, কারিগরি প্রশিক্ষণ এবং পূর্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্যদিকে চাকরির আশায় এসে প্রতারণার শিকার হওয়ার অভিযোগও রয়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাকরির নামে অর্থ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।
সব মিলিয়ে দুবাইয়ের চাকরির বাজারে সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে কঠিন প্রতিযোগিতা। সঠিক দক্ষতা, অভিজ্ঞতা এবং সচেতনতার মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি হতে পারে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা।
শীর্ষ সংবাদ: