সন্ত্রাস ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি বাচ্চুর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫০, ২৬ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি বাচ্চুর

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ নির্মূল এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আক্তারুজ্জামান বাচ্চু।
‎
‎গফরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা অংশগ্রহণ করেন। সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং অপরাধমুক্ত জনপদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎মতবিনিময়কালে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা ও জনশান্তি বজায় রাখতে আলেম-ওলামা, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভায় শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতৃত্বের ইতিবাচক ভূমিকা এবং সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন