তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৭, ২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ এর দিকে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তবে এ সময় ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি তারা।
ঘটনার বর্ণনা দিয়ে হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটের দিকে হলের গেইটে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। বিস্ফোরণের শব্দ শুনে আমরা বাইরে বের হয়ে আসি। কিন্তু সেখানে কাউকে দেখতে পাইনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। কিছুক্ষণ পরই পুলিশ আসে। এ ঘটনায় হলে অবস্থানরত আমরা সবাই অনেক ভয়ের মধ্যে আছি।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তবে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এতে ছাত্রীনিবাসের নিরাপত্তা নিয়ে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শীর্ষ সংবাদ: