পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ০০:৪৯, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৫১, ২৮ নভেম্বর ২০২৬
সরেজমিনে দেখা যায়, প্রতিটি ফ্লোরে প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকলেও সেখানে দুটি করে রিডিং রুমের ব্যবস্থা রয়েছে। তবে এর মধ্যে একটি রিডিং রুম এখনো চালু করা হয়নি। চালু থাকা প্রতিটি রিডিং রুমে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ রয়েছে। ফলে একটি ফ্লোরের বিপুলসংখ্যক শিক্ষার্থীর তুলনায় রিডিং রুমের আসনসংখ্যা অত্যন্ত সীমিত।
এ ছাড়া হলের দ্বিতীয় তলায় একটি কেন্দ্রীয় রিডিং রুম রয়েছে, যেখানে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনা করতে পারেন। তবে সেখানেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের। হলের কোনো রিডিং রুমেই ইন্টারনেট সংযোগের ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের একাডেমিক প্রয়োজনে অনলাইনভিত্তিক পড়াশোনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য সীমিতসংখ্যক আসন, বন্ধ রিডিং রুম এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি থাকায় হলের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,দীর্ঘদিন যাবত আমাদের ফ্লোরের ১টি রিডিং রুম বন্ধ আছে।যেটি চালু আছে সেখানে সর্বোচ্চ ১০/১২ জন পড়তে পারে। এছাড়াও আমাদের রিডিং রুমে ইন্টারনেট সংযোগ না থাকায় ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা ব্যহত হচ্ছে। আমরা দ্রুত রিডিং রুম সমস্যার সমাধান চাই।
এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “প্রতিটি ফ্লোরে দুটি করে রিডিং রুম থাকার কথা থাকলেও আসবাবপত্রের সংকটের কারণে একটি করে রুম বন্ধ রাখতে হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং তারা এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। ট্রেজারার স্যার আসবাবপত্র তৈরির জন্য একটি খরচের এস্টিমেট চেয়েছেন। তবে শিক্ষার্থীদের পড়ার সুবিধার কথা বিবেচনা করে সাধারণ টেবিলের পরিবর্তে লাইব্রেরির মতো মাঝখানে পার্টিশন দেওয়া বিশেষ টেবিল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চেয়ার-টেবিল তৈরি হয়ে গেলেই বন্ধ রুমগুলো চালু করে দেওয়া হবে, যা কেন্দ্রীয় রিডিং রুমের ওপর বর্তমান চাপ অনেকটাই কমাবে। এ ছাড়া ডিসেম্বরের মধ্যেই রিডিং রুমগুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।”
শীর্ষ সংবাদ: