জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
প্রকাশ: ২৩:৩৬, ২৭ নভেম্বর ২০২৬
এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনসিসির ক্যাডেটরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে ক্যাডেটদের নির্দেশনা দেন এবং কার্যক্রম পরিদর্শন করেন অফিসার ইনচার্জ ও পিইউও মো. শফিকুল ইসলাম এবং পিইউও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
আয়োজকরা জানান, অসচেতনভাবে যত্রতত্র ময়লা ফেলা এবং ডাস্টবিন ব্যবহারে উদাসীনতার কারণে ক্যাম্পাসের পরিবেশ দূষিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তুলতে বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখব পরিচ্ছন্ন’।
শীর্ষ সংবাদ: