আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে নারীরাও বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী হতে পারবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি রাষ্ট্রের অধিকার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান বলে মন্তব্য করেন জামায়াত আমির।
গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত কোনো ছাড় দেবে না উল্লেখ করে অধিকার আদায়ে ২০২৪ সালের মতো তরুণদের আবারও লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
