নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৭, ২৭ নভেম্বর ২০২৬
পিরোজপুরের নেছারাবাদে ঐতিহাসিক ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী রবিবার (২৯ নভেম্বর) শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিল চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। শেষ দিন মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ বিদেশ থেকে আগত মুরিদান ও মুসল্লিয়ানদের এ মাহফিলে অংশ গ্রহণসহ দরবার শরিফে অবস্থান করে তিন দিনব্যাপী ওয়াজ শ্রবণের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেবেন। দরবারের খোলাফা ও ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করবেন।
মাহফিলে মরহুম পীর শাহ সুফি হজরত মাওলানা মোহেবুল্লাহ (রহ.)-এর ইছালে ছওয়াব কামনা করা হবে। পাশাপাশি সবার নেক মকসুদ হাসিল, বালা-মুসিবত থেকে মুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি, বিশ্ব মুসলিমের সার্বিক কল্যাণ এবং মুমিন-মুর্দেগানের রূহের মাগফিরাত ও নাজাত কামনায় বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
শীর্ষ সংবাদ: