যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৬, ২৬ নভেম্বর ২০২৬

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন