বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
২৬ নভেম্বর বৃহস্প্রতিবার বাগেরহাটের পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ সাংবাদিকদের তথ্য জানান,
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত মিন্টু ভিটা গ্রুপের চেয়ারম্যানের ২ তলা বিশিষ্ট বসতবাড়ি লক্ষ্য করে পরপর ০৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হয়। মামলা নং-১২, তারিখ-১৯/১১/২০২৬। জিআর নং-১৭৮, তারিখ-১৯/১১/২০২৬। ধারা- ৩, The Explosive Substances Act, 1908 তৎসহ ৬(১) এর (ক), সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯।
মামলাটি রুজু হলে জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের একটি চৌকস টিম ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্তসহ তাদের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে ডিবি বাগেরহাটের একটি চৌকস অভিযানিক টিম কেএমপি খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-
১. শরীফুল ইসলাম শামীম (২৩), পিতা- মেহেদী হাসান, মাতা- শিউলী বেগম, সাং- বাকুইপাড়া, ২ নং ওয়ার্ড, থানা ও জেলা- বাগেরহাট।
২. মাহমুদ নবী (৩১), পিতা- মো: আলতাফ হোসেন, মাতা- সেলিনা বেগম, সাং- খান বাহাদুর সড়ক, লবণচরা, থানা- লবণচরা, জেলা- খুলনা।
তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত অপর আসামি ৩. মেহেদী হাসান রাসেল (২৬), পিতা- জাহাঙ্গীর শেখ, মাতা- কুলসুম বেগম, সাং- বারাশিয়া, এ/পি সাং- মূলঘর, জনৈক বাবর শিকদার এর বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা- বাগেরহাটকে ফকিরহাট থানাধীন মূলঘর সাকিনস্থ তার ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরীফুল ইসলাম শামীমের হেফাজত হতে ঘটনার ধারণকৃত ভিডিও সম্বলিত একটি Infinix অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মেহেদী হাসান রাসেলের হেফাজত হতে ঘটনার কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি Honda Dream 110cc মোটর সাইকেল উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং প্রত্যেকেই ঘটনার সহিত জড়িত থাকার কথা অকপটে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
শীর্ষ সংবাদ: