গফরগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৫, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৩, ২৬ নভেম্বর ২০২৬

গফরগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আকতারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সফল খামারি বোরহান উদ্দিন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন এবং গফরগাঁওয়ের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহ আব্দুল আল মামুন।
আব্দুল আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মো. আকতারুজ্জামান বাচ্চু প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন