ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ২ জন রয়েছেন।
তিনি আরও জানান, অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের সাতটি অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন ও ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
শীর্ষ সংবাদ: