নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:২০, ২৫ নভেম্বর ২০২৬
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আশরাফ হাওলাদারের ছেলে। তার মায়ের নাম মোসা. তানিয়া বেগম।
এসআরবি জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় দায়ের করা ১১(০৯)২৪ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় অপহরণসহ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর আসাদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি আরও জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: