সাভারে এসআরবির অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৪, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫, ২৫ নভেম্বর ২০২৬

সাভারে এসআরবির অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং চাঞ্চল্যকর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর (সাভার) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ঢাকার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। 

ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় দায়েরকৃত মামলা নং-২৬(৬)২১, দায়রা মামলা নং-৩৬৩/২১ এর বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত (৫নং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল), ঢাকা আসামি মোঃ সাইফুল ইসলামকে ১২ (বারো) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে আদালত কর্তৃক উক্ত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা (গ্রেফতারি ওয়ারেন্ট) ইস্যু করা হয়। 

পরোয়ানা তামিলকারী অফিসারের (নাগরপুর থানা, টাঙ্গাইল) অধিযাচন পত্রের প্রেক্ষিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামির অবস্থান শনাক্তের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আরও পড়ুন