ময়মনসিংহে অপহৃত ভিকটিম উদ্ধার, দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে অপহৃত ভিকটিম উদ্ধার, দুই আসামি গ্রেফতার

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপহরণ, নারী ও শিশু নির্যাতন ও মাদকসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে আপসহীন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণ মামলার আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (১৬) এবং মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর, কুমারিয়াকান্দা এলাকায় বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থী (১৫) কে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অপহরণ মামলা নং-৪৯, তারিখ ১৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ দায়ের করেন।

উক্ত মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ভোর আনুমানিক ৩টার দিকে এসআরবি-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন কুমারিয়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. সালমান হোসাইন সাকিব (১৬), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-৩০(০৪)১৩, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১০(ক), দায়রা নং-২৭৮/১৪-এর মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৪ গোয়েন্দা তৎপরতা চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে একই কোম্পানির অপর একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন চায়নামোড় পাওয়ার প্ল্যান্ট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: মো. সোহেল মিয়া (৩১), পিতা-মৃত রাজ্জাক মিয়া, সাং-চরকালিবাড়ী মেইল গেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন