কিশোরগঞ্জে এসআরবির অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩২, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৭, ২৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে এসআরবির অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকসহ সকল প্রকার চাঞ্চল্যকর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নং- ৩০(০২)১৯, জিআর নং- ৯১(২)১৯, দায়রা মামলা নং- ৬৬৭/১৯, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) এর বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত, কিশোরগঞ্জ আসামি মোঃ ফরহাদ উদ্দিনকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা (গ্রেফতারি ওয়ারেন্ট) ইস্যু করা হয়। 

উক্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ব্রাহ্মণকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

নাম: মোঃ ফরহাদ উদ্দিন (৩৫), পিতা: মোঃ শাহাব উদ্দিন, সাং- ব্রাহ্মণকান্দি, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন