রাজশাহীতে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১০, ২৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে এসআরবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর ২০২৬ তারিখ ২২৪০ ঘটিকায় এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খোরবোনা গ্রামস্থ আহালে হাদিস জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী আব্দুস সালাম প্রামাণিক (৪৫), পিতা-ইউনুস প্রামাণিক, স্থায়ী সাং-গাঁওপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী, বর্তমান সাং-খোরবোনা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী'কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৪৩৯ পিস ইয়াবা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন