মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগে যুবদলের নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগে যুবদলের নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা ইসমাইল হোসেন এরশাদ বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার রাতে এই মামলায় ইমরান হোসেন প্রকাশ পলাশ (৩৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্ত ইসমাইল হোসেন এরশাদ জয়াগ ইউনিয়নের জুগিরখিল পাড়ার একাদুল্লার ছেলে। সে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত।

মামলায় উল্লেখ করা হয়েছে, জয়াগ বাজারস্থ সিএন্ডবি রোডের উত্তর পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরান (৭৫)-এর পৈতৃক সম্পত্তিতে থাকা পুরাতন দোকান ভেঙে নতুন দোকান নির্মাণের কাজ চলছিল। এ সময় ইমরান হোসেন প্রকাশ পলাশ (৩৩), আবু বক্কর ছিদ্দিক (৫১), ইসমাইল হোসেন এরশাদ (৩০) ও রুবেল (২৯)-সহ অজ্ঞাতনামা ৮/১০ জন ব্যক্তি দোকান নির্মাণে বাধা দেয়।এর পূর্বে গত ১২ নভেম্বর রাত ১০টার দিকে অভিযুক্তরা তাঁর নির্মাণাধীন দোকানের দেওয়াল ভেঙে ইটগুলো পুকুরে ফেলে দেয়। যাতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে ১৮ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালায়। এ সময় প্রতিবাদ করলে বাদী আব্দুল গোফরানকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাঁর স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানি করা হয়। পরদিন ১৯ নভেম্বর সকালেও অভিযুক্তরা পুনরায় দোকানে প্রবেশ করে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়।  প্রাণনাশের হুমকি দেয়। 

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, এই ঘটনায় মামলায় এজাহারভুক্ত ১নং আসামি ইমরান হোসেন প্রকাশ পলাশকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ইসমাইল হোসেন এরশাদসহ বাকিরা পলাতক রয়েছে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন