হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের কথায় স্পষ্ট: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৪, ২৬ নভেম্বর ২০২৬

হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের কথায় স্পষ্ট: রাশেদ খাঁন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথার রেশ ধরে শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে জানিয়েছেন রাশেদ খাঁন। তার দাবি, ভারত কখনোই শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না।

একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যে কোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর।

আরও পড়ুন