বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিলেন সাইদুল ইসলাম রাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ২২:৩৯, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪২, ২৫ নভেম্বর ২০২৬

বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিলেন সাইদুল ইসলাম রাজ

‎সিরাজগঞ্জের এনায়েতপুর ৯ নং খুকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম জমা দিয়েছেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ।

‎​দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎​মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং খুকনী ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তবে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। একইসঙ্গে গণতান্ত্রিক ধারায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‎
‎​স্থানীয় রাজনৈতিক মহলে খুকনী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও তৎপরতায় এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন