চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ: ১২:৫০, ২৬ নভেম্বর ২০২৬
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ সাইফুল্লাহিল গালিব । সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসান।
আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মাংস, দুধ ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি এখন আন্তর্জাতিক বাজারে প্রাণিজাত পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রান্তিক খামারিদের কারিগরি প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন ও রোগ প্রতিরোধে ভেটেরিনারি সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী (আইজিপি ব্যাজ প্রাপ্ত ), চরভদ্রাসন থানা বি এনপির সংগ্রামী আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, যুবদলের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জাফর, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রান্তিক খামারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রাণিসম্পদ সপ্তাহে খামারিদের উদ্বুদ্ধকরণ ও প্রাণিসম্পদ উন্নয়নে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
শীর্ষ সংবাদ: