টাঙ্গাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১২, ২৬ নভেম্বর ২০২৬
এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ঘাটপার এলাকার মেসার্স খান ট্রেডার্সের ডিলার মো. রশিদ খানের সংশ্লিষ্টতায় ওই ৫০ বস্তা সার পরিবহন করা হচ্ছিল। পথে সার বহনকারী পিকআপভ্যানটি আটকের পর সারগুলোর বৈধ ক্রয়-বিক্রয় বা পরিবহনের চালান কিংবা ভাউচার প্রদর্শনের জন্য বলা হলে তা দেখাতে পারেননি তিনি।
পরবর্তীতে সারবোঝাই পিকআপভ্যানটি ভূঞাপুর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সার ও পিকআপভ্যানটি থানা হেফাজতে আটক রয়েছে।
এ বিষয়ে সারের উৎস, ডিলারের কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শীর্ষ সংবাদ: