টেকনাফে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪০, ২৬ নভেম্বর ২০২৬

টেকনাফে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারের নিউ জেন্টালম্যান জেন্ট্স পার্লার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)–এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার নিশান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হান্নান মিয়া এবং মায়ের নাম মায়মুনা বেগম।

এসআরবি জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে টেকনাফ থানায় অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে নিশান দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন