চকরিয়া কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৭, ২৬ নভেম্বর ২০২৬
গত ২৫ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে। তার নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, ইমিটেশন স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
শীর্ষ সংবাদ: