টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৪১

জেলা প্রতিনিধি টাঙ্গাইল। 

প্রকাশ: ১৭:৩১, ২৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৪১

টাঙ্গাইল জেলায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ও পরোয়ানামূলে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৭ জন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও পুলিশ ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে মাঠ পর্যায়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা, মাদক উদ্ধার, অন্যান্য উদ্ধারজনিত ঘটনা এবং আদালতের পরোয়ানামূলে ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্য আসে। এ সময় ২২০ পিস না হয়ে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় জড়িত ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন