প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৩, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৮, ২৭ নভেম্বর ২০২৬

প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে: রিজভী

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন রিজভী।

নব্বই’র গণঅভ্যুখানে শহিদ ডা. শামসুল আলম খাঁন মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ গণমাধ্যম ও নির্বাচন কমিশন— এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করে পরবর্তীতে আমরা বিভিন্ন সংগ্রামে উদ্দীপ্ত হয়েছি।’

আরও পড়ুন