ঝালকাঠি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২১:৩৩, ২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঝালকাঠির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে অংশ নিয়ে তিনি তাবলিগের সাথীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, তাবলিগের দুই পক্ষকে এক হতে হবে।টঙ্গীর ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে—আমরা সেই প্রত্যাশা করি।' তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও ইসলামবিরোধী অপশক্তি মোকাবিলায় দেশের সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিগত সময়ের অবদান স্মরণ করে এমপি জামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে আড়াই লাখ নিমগাছ রোপণ করেছিলেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টঙ্গীর ইজতেমা ময়দান ওয়াক্ফ করে দিয়েছিলেন।তাঁদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ইমামের প্রতি সুদৃষ্টি দিয়েছেন এবং ধর্মীয় অঙ্গনের কল্যাণে কাজ করছেন।
জেলা ইজতেমা পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সাজু ও মো. তাজুল ইসলাম,জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. যুবায়ের তালুকদার মিসকাত এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: