কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১:১৮, ২৭ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, একজন মাদক ব্যবসায়ী, একজন মাদক সেবনকারী এবং দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন।
গ্রেপ্তার ছিনতাইকারী তৌহিদুল ইসলাম (৩১) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা রয়েছে।
মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার মো. সালাউদ্দিন (২৭) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমানপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ৪৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আগের একটি মামলা রয়েছে।
এ ছাড়া মহেশখালীর তেলিপাড়া এলাকার সাহাব উদ্দিন (৩৩) নামে একজনকে মাদক সেবনকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপর দুই পরোয়ানাভুক্ত আসামি হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়া এলাকার মো. শাহেদ (৩৮) এবং পিএমখালী এলাকার রাশেল নুর। রাশেল নুর বর্তমানে কক্সবাজার পৌরসভার কালুর দোকান এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ২২ জুন ২০২৬ তারিখে দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলা রয়েছে। এ সময় একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ছাড়া ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা পেনাল কোডের ৩৯৪ ধারার একটি মামলার সূত্রে একটি নীল রঙের ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ল-১৯-৪৬১২।
সব মিলিয়ে পুলিশের অভিযানে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী, মাদক কারবারি এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
শীর্ষ সংবাদ: