নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৭, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।
আওয়ামী লীগের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদের শুধরাবে না। আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: