চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ: ২১:৩৪, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৯, ২৮ নভেম্বর ২০২৬
ফাইনাল ম্যাচে সদর উপজেলার খেলোয়াড়দের নৈপুণ্যে তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়। টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মাহিব, সর্বোচ্চ চার গোল করে গোলদাতার পুরস্কার পেয়েছেন শাওন এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তুহিন। তিনজনই চ্যাম্পিয়ন সদর উপজেলা দলের খেলোয়াড়। অন্যদিকে, টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ দলের পুষ্প।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান ও হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক।
শীর্ষ সংবাদ: