‎নাজিরপুরে জামায়াত-বিএনপি নেতার দুই দোকানে আগুন

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

‎নাজিরপুরে জামায়াত-বিএনপি নেতার দুই দোকানে আগুন

পিরোজপুরের নাজিরপুরে জামায়াত ও বিএনপির দুই নেতাকর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

‎শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা শেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম এবং একই ওয়ার্ডের যুবদল কর্মী মো. সোহেলের দোকানে আগুন দিয়েছেন।
‎
‎প্রত্যক্ষদর্শী ও ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী জানান, প্রতিরাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিয়মিত বাজার পাহারা দেন। ঘটনার রাতে পাহারারত নেতাকর্মীদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছিল। রাত ২টার দিকে সবাই যখন খিচুড়ি খেতে বসেন, তখনই দোকান দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
‎
‎ঘটনার খবর পেয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন